১. ভূমিকা
Kabir Home Decor (https://kabirhomedecor.com) ব্যবহারের মাধ্যমে আপনি নিচের শর্তাবলীতে সম্মত হচ্ছেন। এই শর্তাবলী যেকোনো সময় আপডেট হতে পারে এবং ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই কার্যকর হবে।
২. অর্ডার গ্রহণ ও প্রক্রিয়াকরণ
- সঠিক নাম, ঠিকানা ও ফোন নম্বর প্রদান করা বাধ্যতামূলক।
- অর্ডার কনফার্ম হওয়ার পর তা বাতিল করার সুযোগ নির্ভর করে প্রোডাক্ট ও স্টকের উপর।
- অর্ডার কনফার্মেশনের জন্য প্রয়োজন হলে আমাদের প্রতিনিধি যোগাযোগ করতে পারেন।
৩. পেমেন্ট শর্ত
- Cash on Delivery (COD) এবং প্রয়োজনে অনলাইন পেমেন্ট সাপোর্ট করা হয়।
- অনলাইন পেমেন্ট গেটওয়ে-এর মাধ্যমে হওয়া পেমেন্ট আমাদের সার্ভারে সংরক্ষণ করা হয় না।
- ভুল তথ্যের কারণে পেমেন্ট ব্যর্থ হলে দায় গ্রাহকের।
৪. ডেলিভারি নীতি
- বাংলাদেশের যেকোনো স্থানে সাধারণত ৬–৭ দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয়।
- ডেলিভারি চার্জ অবস্থান ও ওজনের ওপর ভিত্তি করে ভিন্ন হতে পারে।
- ডেলিভারি দেরি হলে (কুরিয়ার বা বাহ্যিক কারণ) Kabir Home Decor দায়ী নয়।
৫. রিটার্ন ও রিফান্ড নীতি
- পণ্য হাতে পাওয়ার সময় ভিডিওসহ আনবক্সিং প্রমাণ রাখতে হবে।
- ভুল/ডেমেজড প্রোডাক্ট পেয়ে থাকলে ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করতে হবে।
- ইউজড/ইনস্টল করা প্রোডাক্ট সাধারণত রিটার্নযোগ্য নয়।
- রিফান্ড নীতি নির্ভর করে ডেলিভারি চার্জ, পণ্য স্ট্যাটাস ও প্রমাণের উপর।
৬. প্রোডাক্ট ইনফরমেশন ও প্রাইসিং
আমরা সর্বোচ্চ চেষ্টা করি সঠিক প্রাইস, তথ্য ও ছবি প্রদর্শন করতে। তবে টাইপো বা সিস্টেমিক ভুল হলে শপ সংশোধন বা অর্ডার বাতিল করার অধিকার রাখে।
৭. বৌদ্ধিক সম্পত্তি অধিকার
ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট (ছবি, টেক্সট, প্রোডাক্ট ডিজাইন, লোগো, ব্র্যান্ডিং) Kabir Home Decor-এর সম্পত্তি। অনুমতি ছাড়া ব্যাবহার, কপি, পুনরায় প্রকাশ বা বাণিজ্যিক ব্যবহার নিষিদ্ধ।
৮. ব্যবহারকারীর দায়িত্ব
- অর্ডার করার সময় সঠিক ও বাস্তব তথ্য প্রদান করতে হবে।
- দুরভিসন্ধিমূলক, প্রতারণামূলক বা মিথ্যা তথ্য দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
- ওয়েবসাইট ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বা অসদুপায়ে ব্যবহার করা অপরাধ।
৯. দায়সীমা (Limitation of Liability)
Kabir Home Decor কোনও প্রকার পরোক্ষ ক্ষতি, কুরিয়ার বিলম্ব, প্রাকৃতিক দুর্যোগ বা তৃতীয় পক্ষের সমস্যার জন্য দায়ী নয়।
১০. বাহ্যিক লিঙ্ক
ওয়েবসাইটে তৃতীয়-পক্ষের লিঙ্ক থাকতে পারে। এগুলোর কনটেন্টের জন্য Kabir Home Decor দায়ী নয়।
১১. অ্যাকাউন্ট ও ডেটা নিরাপত্তা
আপনার অ্যাকাউন্ট/অর্ডার ইনফো ভুলভাবে ব্যবহৃত বা শেয়ার করলে তার দায় আপনার। আমরা ডেটা সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি, তবে ১০০% নিরাপত্তা গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।
১২. শর্তাবলী পরিবর্তন
আমরা প্রয়োজন অনুযায়ী Terms & Conditions পরিবর্তন করতে পারি এবং ওয়েবসাইটে প্রকাশ করলেই তা কার্যকর হবে।
১৩. যোগাযোগ
Terms & Conditions বিষয়ক যেকোনো প্রশ্ন বা সাহায্যের জন্য যোগাযোগ করুন:
Kabir Home Decor
Kalukhali, Rajbari, Dhaka, Bangladesh
Email: support@kabirhomedecor.com
